ভালুকায় ছঁয় চাঁদাবাজের বিরুদ্ধে মামলা দিয়ে রবিউল নামের এক চাঁদাবাজকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়েছে ভালুকা মডেল থানা পুলিশ। এ ঘটনায় প্রাইম টিভির সাংবাদিক লিমা আক্তার চাঁদাবাজির খবর প্রকাশ করায় তাকে বিভিন্ন মহল থেকে হুমকি দেয়ার অভিযোগ লিমার।
সিএনজির চালকরা জানান,১৭ সেপ্টেম্বর সকালে মাস্টারবাড়ী বাসস্ট্যান্ডে রবিউল সিএনজি চালকদের নিকট থেকে জোরপুর্বক চাঁদা আদায় শুরু করে। এনিয়ে চালকদের সাথে রবিউলের সাথে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে সিএনজি চালকরা তাকে ধরে পুলিশে সোর্পদ করে। গ্রেফতারকৃত রবিউলকে পুলিশ ১৫১ ধারায় কোর্টে চালান দিলে সে ওই দিনই জামিনে বেরিয়ে আসে।
২০ সেপ্টেম্বর পুনরায় ওই বাসস্ট্যান্ডে চাঁদাবাজি শুরু করে এবং চালকদের হুমকি দেয় জেল খেটে আসছি এখন চাঁদার টাকা দ্বিগুন দিতে হবে। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে চালকরা রবিউলকে ধরে উত্তম মাধ্যম দিয়ে পুনরায় পুলিশে সোর্পদ করে। পরে সিএনজি চালক নুর হোসেন বাদী হয়ে রবিউল, সোহাগ ও কালাম চিশতীসহ ছয়জনকে আসামি করে ভালুকা মডেল থানায় মামলা দায়ের করা হয়। প্রেফতারকৃত চাঁদাবাজ রবিউলের বাড়ী হালুয়াঘাট উপজেলার ফকির পাড়া গ্রামে। প্রাইম টিভির সাংবাদিক লিমা আক্তার জানান, রবিউলের বাড়ী হালুয়াঘাট সে কি করে ভালুকায় চাঁদাবাজি করে এতে কয়েকজন বিএনপির নেতার নাম উঠে আসে। এ খবর প্রকাশ করায় তাকে বিভিন্ন মহল থেকে হুমকি দেয়া হচ্ছে। ভালুকা মডেল থানার ওসি জাহিদুল ইসলাম জানান,নুর হোসেন নামে একজন সিএনজি চালক বাদী হয়ে রবিউলসহ ছয়জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। ওই মামলায় তাকে আদালতের মাধ্যামে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।