সৈয়দপুরে যুবলীগ নেতা মোস্তফা ফিরোজ গ্রেপ্তার

এফএনএস (ওবায়দুল ইসলাম; সৈয়দপুর, নীলফামারী) : | প্রকাশ: ২০ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৫৫ পিএম
সৈয়দপুরে যুবলীগ নেতা মোস্তফা ফিরোজ গ্রেপ্তার

নীলফামারীর সৈয়দপুরে নাশকতার মামলায় মো. মোস্তফা ফিরোজ নামে আওয়ামী যুবলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। ২০ সেপ্টেম্বর শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল নিয়ামতপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মোস্তফা ফিরোজ সৈয়দপুর পৌরসভার কুন্দল এলাকার বাসিন্দা আলহাজ্ব জহির উদ্দিনের ছেলে। তিনি বাংলাদেশ আওয়ামী যুবলীগের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্বে ছিলেন। পাশাপাশি সৈয়দপুর কলেজের সাবেক ভিপি এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ নেতা হিসেবেও পরিচিত।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, নাশকতার মামলায় সম্পৃক্ততার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে তার বিরুদ্ধে আদালতে আরও একটি সিআর মামলা রয়েছে। সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। রাজনীতির বাইরে ব্যবসার সঙ্গেও যুক্ত ছিলেন মোস্তফা ফিরোজ। তিনি ইটভাটা ও সার ব্যবসা পরিচালনা করতেন। এর আগে উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নিয়েও তিনি পরাজিত হন।

আপনার জেলার সংবাদ পড়তে