বরিশালের আগৈলঝাড়া উপজেলায় মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে ইয়াবা ও গাঁজাসহ সাতজনকে গ্রেফতার করেছে আগৈলঝাড়া থানা পুলিশ।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার পশ্চিম রাজিহার গ্রাম থেকে ইয়াবাসহ বিরেন্দ্রনাথ বড়ালের বর্ষণ বড়াল (২১), গৌরাঙ্গ জয়ধরের ছেলে রতন জয়ধর (২৯), রামানন্দের আক এলাকার বিশ্বনাথ হালদারের ছেলে ঝন্টু হালদার (৩২)কে গ্রেফতার করা হয়। একই এলাকায় সুনীল গাইনের ছেলে সঞ্জিত গাইন (৩৫) এবং যোগেশ বালা ছেলে জীবন বালা (৩৫)। এ ছাড়া পশ্চিম বাগধা এলাকা থেকে রশিদ মোল্লার ছেলে রোমান মোল্লা (২৪) এবং রামানন্দের আক ডাক্তারবাড়ির উত্তর পাশ থেকে কৃষ্ণ হালদারের ছেলে বিধান হালদার (৩২) কে গ্রেফতার করা হয়।
আগৈলঝাড়া থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাসুদ খান বলেন, শনিবার সাত জনকে আদালতে প্রেরন করা হলে আদালত তাদের কারাগারে প্রেরনের আাদেশ দিয়েছেন।মাদকবিরোধী অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। মাদক বিক্রি ও সেবনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।