গোমস্তাপুরে গ্রাম আদালত বিষয়ক মতবিনিময় সভা

এফএনএস (মোঃ আল মামুন বিশ্বাস; গোমস্তাপুর, চাঁপাইনবাবগঞ্জ) : | প্রকাশ: ১৫ সেপ্টেম্বর, ২০২৬, ০৭:০৪ পিএম
গোমস্তাপুরে গ্রাম আদালত বিষয়ক মতবিনিময় সভা

‘অল্প সময়ে, স্বল্প খরচে সঠিক বিচার পেতে চলো যাই গ্রাম আদালতে’—এই স্লোগানকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে গ্রাম আদালত বিষয়ক ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল ৪টায় আলিনগর ইউনিয়ন পরিষদের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের আওতায় স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের বাস্তবায়নে সভাটির আয়োজন করা হয়। মতবিনিময়

সভায় সভাপতিত্ব করেন আলিনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম মুহাম্মদ মাসুম। অন্য অতিথিদের মধ্যে বক্তব্য দেন আলিনগর ইউনিয়ন পরিষদের সচিব সজীব কুমার সাহা, গ্রাম আদালত প্রকল্পের গোমস্তাপুর উপজেলা সমন্বয়কারী সেলিম উদ্দিন, ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল কাদির, শামিম রেজা রয়েল, আমিরুল ইসলাম, যোহাক আলী, মাসুদ রানা, বকুল আলী এবং নারী সদস্য রেহেনা বেগম ও জবেদা বেগমসহ অন্যরা।

সভায় বক্তারা বলেন, স্থানীয় পর্যায়ে সাধারণ মানুষের দ্রুত ও স্বল্প ব্যয়ে ন্যায়বিচার নিশ্চিত করতে গ্রাম আদালতের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ছোটখাটো বিরোধ ও স্থানীয় বিভিন্ন সমস্যার দ্রুত নিষ্পত্তির মাধ্যমে মানুষের সময়, অর্থ ও ভোগান্তি কমানো সম্ভব।

মতবিনিময় সভায় উপস্থিত জনপ্রতিনিধি ও কমিউনিটি নেতৃবৃন্দ গ্রাম আদালতের কার্যক্রম সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে ব্যাপক প্রচার-প্রচারণা চালানোর ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে গ্রাম আদালতকে আরও কার্যকর ও সক্রিয় করতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়।

আপনার জেলার সংবাদ পড়তে