উলিপুরে পুকুরে গোসল করতে গিয়ে প্রাণ গেল শিশুর

এফএনএস (প্রহলাদ মণ্ডল সৈকত; রাজারহাট, কুড়িগ্রাম) : | প্রকাশ: ১১ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৪৫ এএম
উলিপুরে পুকুরে গোসল করতে গিয়ে প্রাণ গেল শিশুর

কুড়িগ্রামের উলিপুরে পুকুরের পানিতে ডুবে সানি বাবু (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে পৌরসভার ডাক্তারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। সানি ওই গ্রামের আব্দুল খালেকের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে পরিবারের সদস্যদের অগোচরে বাড়ির পাশের পুকুরে গোসল করতে যায় সানি। একপর্যায়ে সে পানিতে ডুবে যায়। পরে পরিবারের সদস্যরা তাকে খুঁজতে শুরু করেন। একপর্যায়ে প্রতিবেশীরা পুকুরের পানিতে সানিকে ভাসতে দেখে উদ্ধার করেন। পরে তাকে দ্রুত উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শওকত আলী সরকার বলেন, শিশুটি পানিতে ডুবে মারা যাওয়ার বিষয়টি তিনি জেনেছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।#

আপনার জেলার সংবাদ পড়তে