বিরলে বিপুল পরিমাণ যৌন উত্তেজক সিরাপ জব্দপূর্বক ধ্বংস

এফএনএস (মোঃ আতিউর রহমান; বিরল, দিনাজপুর) : | প্রকাশ: ১১ সেপ্টেম্বর, ২০২৬, ০৬:৩১ পিএম
বিরলে বিপুল পরিমাণ যৌন উত্তেজক সিরাপ জব্দপূর্বক ধ্বংস

বিরলে বিপুল পরিমাণ যৌন উত্তেজক সিরাপ জব্দ এবং ধ্বংস করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক অভিযান পরিচালনা করে করতোয়া কুরিয়ার সার্ভিস বিরল শাখায় আসা পার্শেলে তল্লাশীর মাধ্যমে ২৩ টি কার্টুন জব্দ করা হয়। পাবনা জেলার শালগাড়ীয়ার বাইপাস রোড ঠিকানার হার্বেক্স এন্ড কোং (ইউনানী) প্রতিষ্ঠানের রুটা রেস আরক লাহসুন নামীয় জব্দকৃত পণ্যটি কার্টুনসমূহ হতে ৪৪১৬ পিস (২০০মিলি ও ১০০মিলি) প্লাস্টিক বোতলে থাকা সিরাপজাতীয় দ্রব্য উদ্ধার করা হয়। রাত আনুমানিক ১০ টায় উপজেলা পরিষদ চত্ত্বরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রেজাউল ইসলাম এর নির্দেশে জব্দকৃত প্লাস্টিক বোতলজাত সিরাপসমূহ কম্প্যাক্টর মেশিন দিয়ে ধ্বংস করা হয়। এসময় উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক (স্যানেটারি ইন্সপেক্টর) সুমঙ্গল রায়, বিরল প্রেস ক্লাব সভাপতি আতিউর রহমানসহ থানা পুলিশ ফোর্স উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রেজাউল ইসলাম জানান, আটককৃত পণ্যের প্রাপকের ব্যবহৃত মোবাইল নম্বর বন্ধ পাওয়া গেছে। পরিচয় নিশ্চিত হওয়ার কাজ চলমান রয়েছে। পণ্যের উৎপাদনকারী প্রতিষ্ঠানের নাম, ঠিকানা ও কার্যক্রম  যাচাইয়ের জন্য পাবনায় সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসারের সাথে যোগাযোগ করা হয়েছে। এছাড়াও পণ্য পরিবহণে যাচাই-বাছাইয়ের জন্য করতোয়া কুরিয়ার সার্ভিসকে সতর্ক করা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে