অভয়নগরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন

এফএনএস (মল্লিক খলিলুর রহমান; অভয়নগর, যশোর) : | প্রকাশ: ৮ সেপ্টেম্বর, ২০২৬, ০৬:০৫ পিএম
অভয়নগরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন

‘মানুষ, পৃথিবী এবং সমৃদ্ধির জন্য সাক্ষরতা’ প্রতিপাদ্যে যশোরের অভয়নগর উপজেলায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপিত হয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে উপজেলা প্রশাসন ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর আয়োজনে পরিষদের অডিটোরিয়ামে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। 

আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ সালাউদ্দীন দিপু। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বিশ্বজিৎ সাহা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শহিদুল ইসলাম, সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মনিরুজ্জামান, এস এম ওহিদুজ্জামান, নওয়াপাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আশরাফ হোসেন প্রিন্স, ইউএপিইও দেবব্রত রায়সহ বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, শিশু শিক্ষার্থী ও সাংবাদিকবৃন্দ। 

নওয়াপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মো. ওহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও উপানুষ্ঠানিক শিক্ষা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. আসাদুজ্জামান। 

আলোচনা সভা শেষে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে ‘সুন্দর হাতে লেখা’ প্রতিযোগিতার বিজয়ী শিক্ষার্থী মধ্যপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্রী শ্রেষ্ঠা সরকার, আহম্মেদ আলী সরদার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির ছাত্র তানভীর রহমান এবং নওয়াপাড়া ইনস্টিটিউট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্রী রুবাইয়া সুলতানাকে পুরস্কৃত করা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে