দেবহাটায় ২টি গ্রামকে সবুজ ও সহনশীল ইকো ভিলেজ ঘোষনা

এফএনএস (আর.কে.বাপ্পা; দেবহাটা, সাতক্ষীরা) : | প্রকাশ: ৮ সেপ্টেম্বর, ২০২৬, ০৫:৫৪ পিএম
দেবহাটায় ২টি গ্রামকে সবুজ ও সহনশীল ইকো ভিলেজ ঘোষনা

দেবহাটায় সুশীলনের আয়োজনে ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের অর্থায়নে ২টি গ্রামকে সবুজ ও সহনশীল ইকো ভিলেজ ঘোষনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। দেবহাটা উপজেলার সদর ইউনিয়নের বসন্তপুরে মঙ্গলবার ৮ সেপ্টেম্বর বিকাল সাড়ে ৩ টায় অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউপি সদস্য আব্দুল হাই। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন বকুল। বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে ওয়ার্ল্ড ভিশনের স্পন্সরশীপ ও চাইল্ড প্রটেকশন অফিসার পল্টন বিশ্বাস ও দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক মেহেদী হাসান কাজল। সুশীলনের কমিউনিটি  ডেভলপমেন্ট অফিসার মিজানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন ইউপি সদস্য কামাল হোসেন, সংরক্ষিত মহিলা ইউপি সদস্য রেহেনা পারভিন। সভায় দেবহাটা সদর ইউনিয়নের বসন্তপুর ও সুশীলগাতী  ২টি গ্রামকে পরিবেশ বান্ধব ও প্রাকৃতিক সুন্দরভাবে গড়ার লক্ষ্যে ইকো ভিলেজ ঘোষনা করা হয়। এছাড়া প্রতিটি বাড়ি ও পরিবারকে সুন্দর করতে সবজি বাগান, সোলার প্যানেল স্থাপন, গাছ লাগানোসহ বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে