নড়াইলের লোহাগড়ায় দুধ পানে উদ্ভুদ্ধকরণ ও দুধ উৎপাদন বৃদ্ধির জন্য "দুগ্ধ ঘাটতি উপজেলায় দুগ্ধ সমবায়ের কার্যক্রম সম্প্রসারণ" শীর্ষক প্রকল্পের আওতায় ঘুর্নায়মান তহবিল থেকে ৫০ জন সুবিধাভোগীর মাঝে ঋণের চেক বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বেলা ১১ টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা সমবায় দপ্তরের আয়োজনে এ চেক বিতরণ অনুষ্ঠািত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মুস্তাফিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য আতাউর রহমান বাচ্চু। লোহাগড়া উপজেলা সমবায় কর্মকর্তা ও লোহাগড়া অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রহমানের সঞ্চালনায় বক্তব্য দেন লোহাগড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ আহাদুজ্জামান বাটু, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কাজী সুলতানুজ্জামান সেলিম, বাংলাদেশ জামায়েত ইসলামী উপজেলা শাখার আমির মাওলানা মোঃ হাদিউজ্জামান প্রমুখ।
এছাড়াও উপজেলা প্রকল্প কর্মকর্তা আলী আকবর, উপজেলা আইসিটি কর্মকর্তা মোঃ ইমরান হোসেন, উপজেলা নির্বাচন কর্মকর্তা ভারপ্রাপ্ত প্রীতম দাস, পৌর বিএনপির সাবেক সভাপতি মোঃ মিলু শরিফ, পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি মোল্যা নজরুল ইসলাম, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক এস এ সাইফুল্লাহ মামুন, বাংলাদেশ জামায়াতে ইসলামী জেলা কর্মপরিষদ সদস্য মো. জামিরুল হক টুটুল, জয়েন্ট সেক্রেটারি হাফেজ মো. ইমরান হোসেন, নড়াইল জেলা সমবায় কার্যালয়ের পরিদর্শক সৈয়দ মোস্তাক আলী, লোহাগড়া উপজেলা সমবায় কার্যালয়ের সহকারী পরিদর্শক মো. হাদিউজ্জামানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সুবিধাভোগীরা ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় দুগ্ধ ঘাটতি উপজেলায় দুগ্ধ সমবায়ের কার্যক্রম সম্প্রসারণ প্রকল্পের আওতায় গঠিত নবগঙ্গা দুগ্ধ সমবায় সমিতি ও লক্ষীপাশা দুগ্ধ সমবায় সমিতির ৫০ জনকে মোট ৬২ লাখ টাকার চেক সুবিধাভোগীদের হাতে তুলে দেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য আতাউর রহমান বাচ্চু সহ অতিথিবৃন্দ।