আশাশুনিতে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা শেষ

এফএনএস (জি.এম. মুজিবুর রহমান; আশাশুনি, সাতক্ষীরা) : | প্রকাশ: ৩ সেপ্টেম্বর, ২০২৬, ১১:১৩ পিএম
আশাশুনিতে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা শেষ

আশাশুনিতে ৫৩তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা- ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) পুরস্কার বিতরনের মধ্যদিয়ে প্রতিযোগিতার উপজেলা পর্যায়ের খেলার সমাপ্তি ঘটে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে প্রতিযোগিতায় হ্যান্ডবল (ছাত্র) গ্রুপে চ্যাম্পিয়ন হয়েছে আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয় দল, রানার আপ বুধহাটা কওছারিয়া দাখিল মাদ্রাসা। হ্যান্ডবল (ছাত্রী) চ্যাম্পিয়ন হয়েছে বুধহাটা বাহাদুরপুর ভূবন মোহন কলেজিয়েট স্কুল দল ও রানার আপ আশাশুনি মাধ্যমিক বালিকা বিদ্যালয় দল।

কাবাডি (ছাত্র) চ্যাম্পিয়ন আগরদাড়ি বাইমিয়া মাঃ বিদ্যাঃ দল ও রানার আপ কাদাকাটি আবার মাধ্যমিক বিদ্যালয় দল।কাবাডি (ছাত্রী) চ্যাম্পিয়ন বুধহাটা বাহাদুরপুর ভূমন মোহন মাধ্যমিক বিদ্যালয়,

রানার আপ ত্রয়োদশ পল্লী। দাবা বালক (মধ্যম) চ্যাম্পিয়ন আহসান হাবিব মহিষাভাঙ্গা মাঃ বিদ্যালয়, বড় গ্রুপ চ্যাম্পিয়ন নিয়াজ হোসেন বুধহাটা বাহাদুরপুর ভূবন মোহন হাই স্কুল। বালিকা (মধ্যম) চ্যাম্পিয়ন দিপালী রায় শ্রেয়া ও বড় গ্রুপ আফরোজা খানম আশাশুনি সঃ মাঃ বিঃ। সাঁতার বালক (বড় গ্রুপ): ১০০ মিটার মুক্ত সাঁতার: চ্যাম্পিয়ন লিওনার্দো মন্ডল ইউনাইটেড মাধ্যমিক বিদ্যাঃ, ১০০ মিটার চিৎ সাঁতার: ফিরোজ হোসেন বুধহাটা কওছারিয়া দাখিল মাদ্রাসা। ১০০ মিটর সাঁতার: ইলিয়াছ হোসেন আশাশুনি সর: মাধ্যঃ বিদ্যালয়, ১০০ মিটার প্রজাপতি সাঁতার: ইমরান হোসেন আশাশুনি সঃ মাধ্যঃ বিঃ। ২০০ মিটার মুক্ত সাঁতার: ইমরান হোসেন বুধহাটা বিবিএম মাঃবিঃ। ৪ দ্ধ ১০০ মিটার রিলে সাঁতার: ইসরান হোসেন আশাশুনি সরঃমাধ্যঃ বিদ্যা। ১০০ মিটার মুক্ত সাঁতারঃ বালিকা (বড় গ্রুপ) সুমাইযা ইতি গুণাকরকাটি খাঃ আঃ মাদ্রাসা। ১০০ মিটার চিৎ সাঁতার ইতি খাতুন গুনাকরকাটি মাদ্রাসা।

১০০ মিটার প্রজাপতি সাঁতারঃ সুমাইয়া খাতুন ইতি গুনাকরকাটিখাঃ আঃ কাঃ মাদ্রসাদ বিদ্যা: ২০০ মিটার মুক্ত সাঁতারঃ শামিমা সুলতানা আশাশুনি সরঃ মাধ্যঃ বিদ্যুঃ। বালক (মধ্যম গ্রুপ): ১০০ মিটার মুক্ত সাঁতারঃ রাকিবুল হাসান, চাকলা দাখিল মাদ্রাসা। ৫০ মিটার চিৎ সাঁতারঃ সাহাদ হোসেন সিজন বুধহাটা বিবিএম মাঃ বিঃ। ৫০ মিটর বুক সাঁতার: আবু বক্কর ছিদ্দীক চাপড়া মাঃ বিঃ।

৫০ মিটার প্রজাপতি সাঁতারঃ নিহান নেওয়াজ, আশাশুনি সরঃ মাধ্যঃ বিদ্যালয়। ৪ দ্ধ ৫০ মিটার রিলে সাঁতার: সাকিব হোসেন, রিফাত, নিহান নেওয়াজ আশাশুনি সবঃ মাধ্যঃ বিদ্যা, আবু বক্কর সিদ্দিক চাপড়া মাঃবিঃ। বালিকা (মধ্যম গ্রুপ): ১০০ মিটার মুক্ত সাঁতার: হালিমা খাতুন গোয়ালডাঙ্গা ফকরবাড়ি মাঃবিঃ। ৫০ মিটার চিৎ-সাঁতারঃ জেসমিন সুলতানা আশাশুনি সরঃমাধ্য বিদ্যা, ৫০ মিটর বুক সাঁতারঃ মেহজাবিন আশাশুনি মলিকা বিদ্যাঃ ৫০ মিটার প্রজাপতি সাঁতার:

জেসমিন সুলতানা আশাশুনি সরঃ মধ্যিঃ বিদ্যাঃ। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে পুরস্কার বিতরন করেন উপজেলা নির্বাহী অফিসার শ্যামানন্দ কুন্ডু। এসময় একাডেমীক সুপার ভাইজার হাসানুজ্জামান, আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাজহারুল ইসলাম, কৃষক দল কেন্দ্রীয় নেতা আমিনুল ইসলাম মিনু প্রমুখ উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে