কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পৃথকভাবে নানা কর্মসূচীর মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় পালন হয়েছে। প্রথমে দুপুর ১২ টার দিকে একটি বর্ণাঢ্য র্যালী ফুলবাড়ী উপজেলা শহরের প্রধান সড়কগুলো প্রদর্শন করে। পরে উপজেলা পরিষদ চত্ত্বরে আলোচনা সমাবেশে মিলিত হয়।
এতে বক্তব্য রাখেন বিএনপি নেতা লোকমান হোসেন, আব্দুল মান্নান মুকুল, সাবেক যুবদলনেতা সামসুজ্জামান হাসুসহ আরও অনেকে। বিকেলে আরেকটি বর্ণাঢ্য র্যালী কাছারীমাঠ থেকে বের হয়ে উপজেলা শহরের প্রধান সড়কগুলো প্রদর্শন করে এবং কাছারীমাঠ বটতলায় সমাবেশে মিলিত হয়।
এতে বক্তব্য রাখেন উপজেলা বিএনপিতো খোরশেদ আলম, যুবদলের যুগ্ম আহবায়ক তরুণ রাজনৈতিক আরিফুল ইসলাম আরিফ, বিএনপিনেতা মশিউর রহমান, বিএনপিনেতা হাফিজুর রহমান, শ্রমিক দলনেতা আশরাফুল হক ক্লে আরও অনেকে।