দিনাজপুরের বীরগঞ্জে পোনামাছ বিতরণ ও জলাশয়ে অবমুক্তকরণ কর্মসূচি পালন করা হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টম্বর) সকালে বীরগঞ্জ পৌর শহরের উপজেলা মৎস্য বীজ উৎপাদন খামার কেন্দ্রে প্রধান অতিথি হিসেবে বিভিন্ন প্রজাতির পোনামাছ বিতরণ ও জলাশয়ে অবমুক্তকরণ করেন দিনাজপুর-০১ (বীরগঞ্জ-কাহারোল) নির্বাচনী আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মনজুরুল ইসলাম।
২০২৬-২৭ অর্থবছরে রাজস্ব বাজেটের আওতায় সিনিয়ন উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের বাস্তবায়নে উপজেলার বদ্ধ জলাশয়, প্রাতিষ্ঠানিক পুকুর ও উন্মুক্ত জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সুমা খাতুন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ ফজল ইবনে কাওসার আলী, উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ আহাদ আলী মন্ডল, উপজেলা মৎস্য খামার ব্যবস্থাপক মোঃ সামসুজ্জামান, উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক মোঃ শাহজাহান সিরাজ সিপন প্রমুখ।
পোনামাছ বিতরণ ও অবমুক্তকরণ কর্মসূচীর সফলতা কামনা করে প্রধান অতিথি বলেন, আমাদের সুফলভোগীরা এই পোনামাছগুলো সঠিকভাবে সংরক্ষণ করতে পারলে মাছের প্রাচুর্যতা বৃদ্ধি পাবে। দেশের খালবিলগুলো আবার দেশীয় মাছে ভরে উঠবে বলে আশা করছি।