চাঁদপুরে জেলা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর জনসভায় এমপি মানিকের হুশিয়ারি

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) : | প্রকাশ: ১ সেপ্টেম্বর, ২০২৬, ০৬:৩৫ পিএম
চাঁদপুরে জেলা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর জনসভায় এমপি মানিকের হুশিয়ারি

“করবো কাজ, গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে চাঁদপুরে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে দলীয় কার্যালয়ের সামনে আয়োজিত এই সমাবেশে সভাপ্রধানের বক্তব্যে চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহম্মেদ মানিক চাঁদপুরে মাদক,চাঁদাবাজি, ইভটিজিং ও অপরাধের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন। ​দুপুর তিনটায় কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া এই জনসভা চলে বিকেল পাঁচটা পর্যন্ত। এর আগে পৌর ৯ নং ওয়ার্ড এলাকায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন এমপি শেখ ফরিদ আহম্মেদ মানিক। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ করে সরকার গঠনের পর এটিই চাঁদপুর শহরে জেলা বিএনপির প্রথম বড় ধরনের জনসভা ও শোডাউন, যেখানে হাজার হাজার নেতাকর্মী বর্ণাঢ্য র‍্যালি নিয়ে অংশ নেন।

​পৌর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝি ও সদর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব শাহজালাল মিশনের যৌথ পরিচালনায় এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ প্রশাসক অ্যাড. সলিম উল্যা সেলিমের উপস্থিতিতে জনসভাটি জনসমুদ্রে পরিণত হয়।

​সভাপতির বক্তব্যে এমপি শেখ ফরিদ আহমেদ মানিক এলাকার সার্বিক উন্নয়নে বেশ কিছু গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা তুলে ধরেন। চাঁদপুরে কোনো প্রকার মাদক ও ইভটিজিং স্থান পাবে না উল্লেখ করে তিনি বলেন, অপরাধীদের বিরুদ্ধে প্রশাসন কঠোর ব্যবস্থা নেবে এবং কেউ আইন নিজের হাতে তুলে নিতে পারবে না।

দল থেকে কেন্দ্রীয়ভাবে পাঁচদিনের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। আমরা চাঁদপুর জেলা শহরে মশার উপদ্রব এবং ডেঙ্গুর বিস্তার রোধে কচুরিপানাসহ ময়লার স্তূপ অবিলম্বে পরিষ্কার করার নির্দেশ দিয়ে তিনি পরিষ্কার করা জলাশয়গুলোতে মাছ চাষ করার আহ্বান জানান। আগামী ৫ সেপ্টেম্বরের মধ্যে চাঁদপুর সদর ও পৌরসভায় ২ হাজার থেকে ৪ হাজার গাছ লাগানোর পরিকল্পনা ঘোষণা করা হয়।

​তিনি বলেন, চাঁদপুর সদর হাসপাতালকে ২৫০ শয্যা থেকে ৫০০ শয্যায় এবং হাইমচর উপজেলার ৫০ শয্যাকে ১৫০ শয্যায় উন্নীতকরণের প্রস্তাব ইতোমধ্যে অনুমোদিত হয়েছে এবং দ্রুত এর কাজ শুরু হবে। শেখ ফরিদ আহম্মেদ মানিকএমপি কুচক্রী মহলের যেকোনো অপপ্রচার ও ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে প্রতিহত করার ঘোষণা দেন তিনি। ​জনসভায় আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি জসিম উদ্দিন খান বাবুল, দেওয়ান মো. সফিকুজ্জামান, খলিলুর রহমান গাজী, ডিএম শাহজাহান, অ্যাড. এটিএম মুস্তাফা কামাল, পৌর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. হারুনুর রশিদ, 

জেলা বিএনপির যুগ্ম সম্পাদক  আফজাল হোসেন,সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হযরত আলী ঢালী, জেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক অ্যাড. কোহিনুর বেগম,প্রচার সম্পাদক শরিফ উদ্দিন পলাশ।

এছাড়া বক্তব্য রাখেন জেলা কৃষক দলের সভাপতি এনায়েত উল্লাহ খোকন, হাবিবুর রহমান ভূঁইয়া, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক অ্যাড. শিরিন সুলতানা মুক্তা,জেলা ওলামা দলের সভাপতি মাওলানা জসিম উদ্দিন, জেলা যুবদলের সভাপতি 

মানিকুর রহমান মানিক, সাধারণ সম্পাদক নুরুল আমিন খান আকাশ,সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো. মাসুদ মাঝি, জেলা ছাত্রদলের সদস্য সচিব জিয়াউর রহমান সোহাগ প্রমুখ। এ সময় বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ। পরিশেষে, চাঁদপুরের মাটি ও মানুষের অধিকার রক্ষায় স্থানীয় প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের সর্বদা সচেষ্ট থাকার আহ্বান জানান শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি ।

আপনার জেলার সংবাদ পড়তে