জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (জাবিপ্রবি)’র সাংবাদিক সমিতির নির্বাচন ৩০ আগস্ট দুপুরে অনুষ্ঠিত হয়। নির্বাচনে মুসলিম ইবনে রবি সভাপতি এবং জসিম উদ্দিন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
কমিটির অন্যান্যরা হলেন-আল শাহরিয়া রোকন সহসভাপতি, নাঈম ইসলাম যুগ্ম সম্পাদক, ইকরাম মাহমুদ কোষাধ্যক্ষ, মিরাজ হোসেন দপ্তর সম্পাদক এবং মিরাজুল ইসলাম, বেলাল হোসাইন, আহাদুজ্জামান অনন্ত কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর ড. সাদিকুর রহমান প্রধান নির্বাচন কমিশার, ইইই বিভাগের চেয়ারম্যান ড. সিজার রহমান এবং ব্যবস্থাপনা বিভাগের চেয়ারম্যান ড. আতিকুর রহমান সহকারি নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন। নির্বাচনে জেলা-উপজেলার গণমাধ্যমকর্মীরাও উপস্থিত ছিলেন।