শেরপুরে প্রবীণ হিতৈষী সংঘের নবনির্বাচিত কমিটির অভিষেক

এফএনএস (শাকিল আহমেদ শাহরিয়ার; শেরপুর) :
| আপডেট: ৩০ আগস্ট, ২০২৬, ০২:৫০ পিএম | প্রকাশ: ৩০ আগস্ট, ২০২৬, ০২:৫০ পিএম
শেরপুরে প্রবীণ হিতৈষী সংঘের নবনির্বাচিত কমিটির অভিষেক

বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ ও জরা বিজ্ঞান প্রতিষ্ঠান, শেরপুর জেলা শাখার নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ আগস্ট) সকালে শেরপুর শহরের খোয়ারপাড় এলাকায় সমিতির অস্থায়ী কার্যালয়ে এ অভিষেক অনুষ্ঠানের আয়োজন করা হয়। নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন আলহাজ্ব অধ্যক্ষ (অব.) মো. ইকবাল মিঞা। কমিটিতে সহ-সভাপতি হিসেবে রয়েছেন আলহাজ্ব অধ্যক্ষ (অব.) সুরুজ্জামান এবং প্রফেসর শাহী উম্মুল বানীন। সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন আলহাজ্ব ইঞ্জিনিয়ার মো. আব্দুল মোতালেব। সহ-সাধারণ সম্পাদক পদে রয়েছেন আলহাজ্ব মো. আব্দুল গণি। এ ছাড়া কোষাধ্যক্ষ পদে আলহাজ্ব মো. ইমাম উদ্দিন তালুকদার, সাংগঠনিক সম্পাদক পদে আলহাজ্ব নূর মোহাম্মদ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে মো. আবুল কালাম আজাদ এবং নির্বাহী সদস্য হিসেবে আলহাজ্ব মাওলানা রুহুল আমিন দায়িত্ব গ্রহণ করেন।

নবনির্বাচিত কমিটির সদস্যরা প্রবীণদের কল্যাণ, অধিকার সংরক্ষণ এবং তাদের জীবনমান উন্নয়নে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।

আপনার জেলার সংবাদ পড়তে