মেঘনায় অবৈধ বালু বহনকারী ২ টি বাল্কহেডসহ আটক ৭

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) : | প্রকাশ: ২ ফেব্রুয়ারী, ২০২৫, ০৩:২৩ এএম
মেঘনায় অবৈধ বালু বহনকারী ২ টি বাল্কহেডসহ আটক ৭

চাঁদপুরে মেঘনা নদীতে অবৈধ বালু বহনকারী ২ টি বাল্কহেডসহ ৭ জন দুষ্কৃতিকারীকে আটক করেছে কোস্ট গার্ড। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (৩১ জানুয়ারি ২০২৫) তারিখ রাত ১১ টায় বাংলাদেশ কোস্ট গার্ড ঢাকা জোন অধিনস্থ বিসিজি স্টেশন চাঁদপুর কর্তৃক চাঁদপুর সদর সংলগ্ন পুরাণবাজার  রনাগোয়াল এলাকার মেঘনা নদীতে অবৈধ বাল্কহেড এবং ড্রেজার জব্দের একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকা হতে সরকারি বিধিনিষেধ অমান্য করে অবৈধ ভাবে বালু বহনকারী ২টি বাল্কহেডসহ ৭ জন দুষ্কৃতিকারীকে আটক করা হয়। পরবর্তী জব্দকৃত বাল্কহেড এবং আটককৃত দুষ্কৃতিকারীদের আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে চাঁদপুর সদর নৌ পুলিশের নিকট হস্তান্তর করা হয়। কোস্ট গার্ড নিউজ হোয়াটসঅ্যাপ গ্রুপে এ তথ্য জানানো হয়।

আপনার জেলার সংবাদ পড়তে