নেত্রকোণার কলমাকান্দা উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে।
বৃহস্পতিবার (২০ শে আগস্ট) সকাল ৭টায় বিএনপির দলীয় কার্যালয়ের সামনে নেতাকর্মীরা জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন। পরে দুপুর ১২টার দিকে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে সারাবাজার প্রদিক্ষণ শেষে এক বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেন। সারাদিন বিভিন্ন সড়কের চারিধারে নানা প্রজাতি ফলজ বৃক্ষ রোপন করেন দলীয় নেতাকর্মীরা।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান ভূইয়া, উপজেলা যুবদলের আহবায়ক জহিরুল ইসলাম, সদস্য সচিব মোঃ সোলায়মান হক, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আনোয়ার হোসাইন আজাদ আইনলসহ বিএনপির সকল পর্যায়ের নেতাকর্মীরা।