কলমাকান্দায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ১৭ বছরের মুনের

এফএনএস (রিনা হায়াত; কলমাকান্দা; নেত্রকোনা) : | প্রকাশ: ২০ আগস্ট, ২০২৬, ০৭:৩৩ পিএম
কলমাকান্দায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ১৭ বছরের মুনের

নেত্রকোনার কলমাকান্দায় সড়ক দুর্ঘটনায় মুন (১৭) নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় রাফা মনি (৩) নামে এক শিশুর ডান হাত ভেঙে গেছে।বৃহস্পতিবার (২০ আগস্ট) আনুমানিক বিকেল ৫টার দিকে কলমাকান্দা-চত্রংপুর-রঘুরামপুর সড়কের মুন্সিবাড়ি সংলগ্ন পাকা সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত মুন রঘুরামপুর এলাকার হোসেন মিয়ার মেয়ে। সে কলমাকান্দা পূর্ব বাজারের একটি মহিলা মাদ্রাসার শিক্ষার্থী ছিল।

জানা গেছে, কলমাকান্দা বাজারের ভাড়া বাসা থেকে ৩ বছর বয়সী খালাতো বোন রাফা মনিকে সঙ্গে নিয়ে রঘুরামপুর যাওয়ার পথে মুন্সিবাড়ি সংলগ্ন সড়কে দুর্ঘটনার শিকার হয় মুন। পরে গুরুতর আহত অবস্থায় তাকে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ সুমন পাল মৃত ঘোষণা করেন।

অটোচালক মাসুম জানান, হঠাৎ করে মুন ও শিশু রাফা মনি পাকা সড়কে পড়ে যায়। পরে তাদের হাসপাতালে নিয়ে আসা হয়। দুর্ঘটনায় রাফা মনির ডান হাত ভেঙে যায়।

এ ব্যাপারে কলমাকান্দা থাবার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, আমাদের পুলিশ খবর পেয়ে তাৎক্ষণিক হাসপাতালে ছুটে যায়,সুরতহাল প্রতিবেদন শেষে মৃতদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা মর্গে প্রেরন করা হয়েছে। প্রকৃত ঘটনা তদন্তপূর্বক স্বচ্ছতা নিশ্চিত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে। 

আপনার জেলার সংবাদ পড়তে