সুজানগরের সাতবাড়ীয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল বাছেত দুষ্কৃতিকারীদের হাতে লাঞ্চিত হয়েছে। গতকাল রোববার সকাল সাড়ে ৯টার দিকে ওই ঘটনা ঘটে।
প্রত্যক্ষ দর্শীরা জানায়, অধ্যক্ষ আব্দুল বাছেত ওইদিন তার সুজানগরস্থ বাসা থেকে মোটরসাইকেলযোগে কলেজে যাচ্ছিল। পথিমধ্যে সকাল সাড়ে ৯টার দিকে তারাবাড়ীয়া নামকস্থান হতে ৫/৭জন দুষ্কৃতিকারী মোটরসাইকেলের গতিরোধ করে তাকে নামিয়ে নিয়ে লাঞ্চিত করে। এ সময় দুষ্কৃতিকারীরা তার পকেটে থাকা মানিব্যাগ থেকে বেশ কিছু টাকা ছিনিয়ে নেয় বলেও জানা যায়। অধ্যক্ষ আব্দুল বাছেত ঘটনার সত্যতা স্বীকার করে বলেন দুষ্কৃতিকারীরা আমাকে ফ্যাসিস্ট বলে বকা দিয়ে লাঞ্চিত করে। তবে তিনি দুষ্কৃতিকারীদের চেনেন না বলে জানান। সুজানগর থানার অফিসার ইনচার্জ মোঃ মোজাফফর হোসেন বলেন এ ব্যাপারে থানায় কোন অভিযোগ হয়নি। অভিযোগ হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।