পাঁচবিবিতে ৮৯ কেজি কষ্টিপাথরের মুর্তি উদ্ধার, আটক ২

এফএনএস (মোঃ আব্দুল হাই; পাঁচবিবি, জয়পুর হাট) :
| আপডেট: ২৫ অক্টোবর, ২০২৬, ০৪:৫৪ পিএম | প্রকাশ: ২৫ অক্টোবর, ২০২৬, ০৪:৫৩ পিএম
পাঁচবিবিতে ৮৯ কেজি কষ্টিপাথরের মুর্তি উদ্ধার, আটক ২

২৫ অক্টোবর  পাঁচবিবিতে ভারতে পাচারের সময় ৮৯ কেজি ১০০ গ্রাম ওজনের ৩টি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করেছে বিজিবি। এ ঘটনায় ২ জনকে আটক করা হয়েছে। উদ্ধারকৃত মূর্তির আনুমানিক মূল্য ৮৯ লাখ ১০ হাজার টাকা। রোববার (২৫ অক্টোবর) রাত ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ২০ বিজিবির অধিনায়কের নেতৃত্বে, বিজিবি, পুলিশ ও ইউএনও কাশপিয়া তাসরিনের উপস্থিতিতে এ অভিযান চালানো হয়।আটককৃতরা হলেন, কুসুম্বা ইউনিয়নের পুরইল গ্রামের সন্তোষ মাহাত (৩৫) ও পূর্ব বালিঘাটা গ্রামের সুজন চন্দ্র রায় (৩৪)।উদ্ধারকৃত মূর্তিগুলো পাহাড়পুর বৌদ্ধবিহারে হস্তান্তর করা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে