পাবনার চাটমোহরে ৪ বছরের শিশু কন্যাকে ধর্ষণ চেষ্টার অভিযোগে সোহান হোসেন (১৪) নামের এক কিশোরকে আটক করা হয়েছে। আটককৃত কিশোর উপজেলার গুনাইগাছা গুচ্ছ গ্রামের রেহানা খাতুনের পালিত ছেলে। তার পিতা মৃত,সে নানার বাড়িতে থাকে। ঘটনাটি ঘটেছে গত শনিবার বিকেলে ৪টার দিকে। জানা গেছে,উপজেলার গুনাইগাছা গুচ্ছ গ্রামের রফিকুল ইসলামের ৪ বছরের শিশু কন্যা বাড়ির উঠানে খেলা করছিল। বাড়িতে কেউ না থাকায় সোহান শিশুটিকে তার নিজ বাড়িতে ডেকে নিয়ে পাশবিক নির্যাতনের চেষ্টা চালায়, শিশুটি চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে শিশুটিকে উদ্ধার করে। খবর পেয়ে থানা পুলিশ সন্ধ্যার পর ঘটনাস্থলে যায়। এক পর্যায়ে এলাকাবাসীর সহযোগিতায় পুলিশ সোহানকে গুনাইগাছা খেলার মাঠ থেকে আটক করে। এ ব্যাপারে শিশুটির মা আজিয়া খাতুন চাটমোহর থানায় শিশু ও নারী নির্যাতন আইনে মামলা করেছে। এ ব্যাপারে শিশুটির ভাই ইমন জানায়,এ ধরনের ঘটনা আমাদের পরিবারে ঘটবে,কোন দিন ভাবিনি,আমার বাবা থেকেও নেই, তিনি সংসারের খরচ দেয় না,খুব কষ্ট করে মা বোনকে নিয়ে চলছি। আমরা গবির মানুষ আমাদের হুমকি দেওয়া হচ্ছে। আমার বোনের ন্যায় বিচার এবং অপরাধীর শাস্তির দাবি জানাচ্ছি। চাটমোহর থানা অফিসার ইনচার্জ মোঃ অলিউর রহমান জানান, এব্যাপারে থানায় একটি মামলা হয়েছে। আসামীকে আটক করে পাবনা জেল হাজতে প্রেরণ করা হয়েছে।