অনলাইন জুয়ার আসর, ৬ মোবাইল ফোনসহ আটক ৩

এফএনএস (এ.কে. আজাদ সেন্টু; লালপুর, নাটোর) : | প্রকাশ: ২৬ অক্টোবর, ২০২৬, ০৭:৩০ পিএম
অনলাইন জুয়ার আসর, ৬ মোবাইল ফোনসহ আটক ৩

নাটোরের লালপুরে অনলাইন জুয়ার অ্যাপ ব্যবহার করে জুয়া খেলা ও বেটিং পরিচালনার অভিযোগে ৩ জনকে আটক করেছে পুলিশ। এ সময় জুয়া পরিচালনায় ব্যবহৃত ৬টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়েছে। সোমবার (২৬ অক্টোবর) ভোর ৫টার দিকে উপজেলার সাদিপুর মধ্যপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন সাদিপুর মধ্যপাড়া এলাকার ইমরান নাজির ওরফে জুয়েল (৩৩), সাদিপুর পশ্চিমপাড়া এলাকার সোহাগ মিয়া (৩০) এবং পালিদেহা খাঁপাড়া এলাকার সোহেল মাহমুদ (৩৮)। তাঁরা সবাই লালপুর উপজেলার বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা যায়, লালপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. মনিরুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল সাদিপুর মধ্যপাড়া এলাকায় ইমরান নাজির ওরফে জুয়েলের টিনশেড ভবনের পূর্বমুখী একটি কক্ষে অভিযান চালায়। এ সময় অনলাইন জুয়ার অ্যাপ ব্যবহার করে জুয়া খেলা ও বেটিং পরিচালনার অভিযোগে ৩জনকে আটক করা হয়। ঘটনাস্থল থেকে এ কাজে ব্যবহৃত ৬টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়।

এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে জুয়া প্রতিরোধ আইনে লালপুর থানায় নিয়মিত মামলা করা হয়েছে। লালপুর থানা অফিসার ইনচার্জ  (ওসি) শফিকুল ইসলাম জানান, সোমবার তাদের আদালতে প্রেরণ  করা হয়েছে ।

আপনার জেলার সংবাদ পড়তে