নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের ভূমি উদ্ধার ও কলমাকান্দায় অবৈধ স্থাপনা, উব্দাখালী নদী দখলমুক্ত এবং যানজটমুক্ত করাসহ ৬ দফা দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। রবিবার (১৬ আগস্ট) বেলা ১১টায় মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে বিদ্যালয়ের সামনের সড়কে তাদের নিজস্ব প্রতিষ্ঠানের ভূমি উদ্ধার ও কলমাকান্দায় অবৈধ স্থাপনা, উব্দাখালী নদী দখলমুক্ত এবং যানজটমুক্ত করাসহ ৬ দফা দাবিতে দু'ঘন্টা ব্যাপী এই মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। ঘণ্টাব্যাপী এই মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে দুটি বিদ্যালয়ের শিক্ষকমন্ডলী, ছাত্র-ছাত্রী, অভিভাবক,রাজনৈতিক ও নাগরিক সমাজসহ প্রায় সহস্রাব্দিক মানুষ এতে অংশ নেন। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিল থেকে শিক্ষক ও ছাত্রছাত্রীরা জানায়,দ্রুত এই অবৈধ স্থাপনা দখলমুক্ত করণে সরকারের কাছে ৬ দফা দাবী পেশ করেন।
মানববন্ধনে বক্তব্য দেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সাইদুর রহমান ভূইয়া, উপজেলা বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারি চাঁন মিয়া, ব্যাবসায়ী মালিক সমিতির সভাপতি আলমগীর, পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক ইলিয়াস হেসেন ও মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম শাহজাহান কবীরসহ অনেকেই।