কুড়িগ্রামের নাগেশ্বরীতে বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীস এর কুড়িগ্রাম জেলা শাখার প্রথম কাউন্সিল অধিবেশন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুপুরে উপজেলার মধুরহাইল্যা আহলে হাদীস কেন্দ্রীয় জামে মসজিদে এই কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীস, কুড়িগ্রাম জেলা শাখার আহ্বায়ক এসএম রহমত উল্যাহ ইকবালের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. আনোয়ারুল ইসলাম, বিশেষ অতিথি বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীস কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি শাইখ প্রফেসর ড. মোহাম্মদ ওসমান গণি, সেক্রেটারি জেনারেল শাইখ অধ্যাপক মোহাম্মদ আসাদুল ইসলাম, সাংগঠনিক সেক্রেটারি শাইখ মোহাম্মদ রেজাউল ইসলাম, সহযোগী সংগঠনিক সেক্রেটারি শাইখ আবু রায়হান, বাংলাদেশ জমঈয়তে শুব্বানে আহলে হাদীস এর সাধারণ সম্পাদক শাইখ তানযীল আহমাদ, মধুরহাইল্যা আহলে হাদীস কেন্দ্রীয় জামে মসজিদের সভাপতি আলহাজ্ব মোহাম্মদ আব্দুল আজিজসহ অনেকে। পরে বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীস ও জমঈয়তে শুব্বানে আহলে হাদীস বাংলাদেশ এর কুড়িগ্রাম জেলা শাখার ৩৭ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করেন সেক্রেটারি জেনারেল শাইখ অধ্যাপক মোহাম্মদ আসাদুল ইসলাম।