কাহারোলে স্বামীর সঙ্গে অভিমান করে গৃহবধুর আত্মহত্যা

এফএনএস (মোঃ আব্দুল্লাহ; কাহারোল, দিনাজপুর) : | প্রকাশ: ১ আগস্ট, ২০২৬, ০১:২২ পিএম
কাহারোলে স্বামীর সঙ্গে অভিমান করে গৃহবধুর আত্মহত্যা

দিনাজপুরের কাহারোলে গলায় ওড়না পেঁচিয়ে এক গৃহবধু আত্মহত্যা করেছে। কাহারোল থানার ওসি মোঃ সেলিমুর রহমান সেলিম জানান, উপজেলার তারগাঁও ইউনিয়নের পাহাড়পুর গ্রামের মৃদুল চন্দ্র রায়ের স্ত্রী পিউ রানী রায় (১৬) গত (৩০ জুলাই’২৬) আনুমানিক ভোর ৫টার দিকে শয়ন ঘরের তীরের সাথে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে ফরেনসিক বিভাগে প্রেরণ করেছেন। আত্মহত্যার মূল কারণ জানাতে পারেনি ওসি। এ ব্যাপারে কাহারোল থানায় একটি ইউডি মামলা রেকর্ড করা হয়েছে। মামলা নং- ২৫ তারিখ-৩১ জুলাই ২০২৬ ইং।

আপনার জেলার সংবাদ পড়তে