কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামাী উপজেলায় সোনাহাট স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের (রেজি:রাজ:২৯৪৩) ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার দিনব্যাপি সোনাহাট দাখিল মাদ্রাসায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হয় এবং মধ্যরাতে ভোটের ফলাফল ঘোঘণা করা হয়। নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন আনোয়ার হোসেন (প্রাপ্ত ভোট ৯৪৬) তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুল বাতেন পেয়েছেন ৮৬৮ ভোট। সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়েছেন মোজাম্মেল হক। মোট ১৭টি পদের মধ্যে বিনা প্রতিদ্বন্ধিতায় ৬টি এবং ১১টি পদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, মোট ভোটার সংখ্যা ২০৯০ জন এবং ভোট প্রদান করেছেন ১৮৫৩ জন ভোটার। অন্যান্য পদে যারা নির্বাচিত হয়েছেন সিনিয়র সহ-সভাপতি মোখলেছুর রহমান, সহ-সভাপতি আশরাফুল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম প্রমুখ। নির্বাচনে সার্বিক দায়িত্ব পালন করেন সোনাহাট স্থল বন্দর আমদানি ও রপ্তানি কারক সমিতির সভাপতি আবুল হোসেন ব্যাপারী।