আগামী পৌরসভা নির্বাচনকে সামনে রেখে ময়মনসিংহের গফরগাঁও পৌরসভায় মেয়র পদপ্রার্থী, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মোঃ ফকরুল হাসান গণসংযোগ করেছেন। গত রোববার তিনি গফরগাঁও পৌরসভায় ৪ ও ৫ নং ওয়ার্ড বাজার এলাকায় ব্যবসা- প্রতিষ্ঠানে ব্যবসায়ী ও সাধারণ জনগণের সাথে কুশল বিনিময় এবং গণসংযোগ করেন। গণসংযোগকালে পৌর মেয়র পদপ্রার্থী মোঃ ফকরুল হাসান ব্যবসায়ীদের খোঁজ খবর নেন এবং সুখে দুঃখে পাশে থাকা আশ্বাস দেন। তিনি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করে বলেন, আমি নির্বাচিত হলে পৌরবাসীকে একটি মডেল পৌরসভা উপহার দিবো। এবং তাদের সকল সুখে দুঃখে পাশে থাকব। ইনশাআল্লাহ। এসময় তার কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন।