গত কয়েকদিনের একটানা বৃষ্টি এবং অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার কারণে ময়মনসিংহ জেলায় গফরগাঁও পৌর এলাকায় বিভিন্ন মহল্লার বাসা বাড়ি পানিতে তলিয়ে গেছে। হঠাৎ করে এই জলাবদ্ধতায় ভোগান্তিতে পড়েছেন পৌরবাসী। সোমবার (১৩ জুলাই) সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, পৌর এলাকায় আর্দশ শিশু নিকেতন, বাতেনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, খায়রুল্লাহ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও গফরগাঁও সরকারি কলেজ মাঠ জলাবদ্ধ সৃষ্টি হয়েছে। ফলে শিশু শিক্ষার্থীসহ শিক্ষার্থীরা যাতায়াতের চরম অসুবিধা সৃষ্টি হয়। এছাড়াও বিভিন্ন ওয়ার্ডের বাসা বাড়িতে যাওয়া রাস্তা ও বাসা ভেতরে পানি জলাবদ্ধতা কারণে পৌর বাসিন্দারা দারুণ ভোগান্তির মধ্যে পড়েছেন। কারণ তাদের নোংরো পানি মাড়িয়েই চলাচল করতে হচ্ছে। তাই পৌরবাসীর দাবি, স্থায়ী ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন করে দ্রুত এই দুর্ভোগ থেকে তাদের মুক্তি দেয়ার হোক।