আশাশুনিতে ইউএনও সুজন দাশ গুপ্ত'র বাজার মনিটরিং

এফএনএস (জি.এম. মুজিবুর রহমান; আশাশুনি, সাতক্ষীরা) : | প্রকাশ: ১৮ মার্চ, ২০২৬, ০৮:৫৪ এএম
আশাশুনিতে ইউএনও সুজন দাশ গুপ্ত'র বাজার মনিটরিং

রমজানে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের সরবরাহ স্বাভাবিক রাখা এবং ন্যায্য মূল্যে পণ্য বিক্রি নিশ্চিত করতে আশাশুনিতে বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (১৭ মার্চ) দুপুরে নবাগত উপজেলা নির্বাহী অফিসার সুজন দাশ গুপ্ত পরিদর্শন কার্যক্রম পরিচালনা করেন। উপজেলার বুধহাটা ইউনিয়নের বিভিন্ন ফিলিং স্টেশন, বুধাটা বাজার, বেউলা ও গাজীরমাঠ বাজার সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ব্যবসায়ীদের সরকার নির্ধারিত মূল্য তালিকা টাঙানো, অতিরিক্ত মূল্য আদায় থেকে বিরত থাকা এবং কোনো ধরনের কৃত্রিম সংকট সৃষ্টি না করার নির্দেশনা দেওয়া হয়। এছাড়া প্রশাসনের পক্ষ থেকে রমজান মাসজুড়ে বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সাধারণ ভোক্তাদের স্বার্থ সুরক্ষায় এ ধরনের বাজার মনিটরিং কার্যক্রম নিয়মিতভাবে পরিচালিত হবে বলে তিনি জানান। এ সময় পুলিশ সদস্য ও আনসার ব্যাটালিয়ন উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে