নালিতাবাড়ী জামায়াতের নয়া সেক্রেটারি আরিফ রব্বানী

এফএনএস (শাকিল আহমেদ শাহরিয়ার; শেরপুর) : | প্রকাশ: ১৫ মার্চ, ২০২৬, ০২:০৩ এএম
নালিতাবাড়ী জামায়াতের নয়া সেক্রেটারি আরিফ রব্বানী

শেরপুরের নালিতাবাড়ী উপজেলা জামায়াতের নয়া সেক্রেটারি মনোনীত হয়েছেন মাওলানা মো. আরিফ রব্বানী।  গনমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন পৌর জামায়াতের সেক্রেটারি আব্দুল মোমেন। সূত্র জানায়, বাংলাদেশ জামায়াতে ইসলামী নালিতাবাড়ী উপজেলা শাখার বর্তমান সেক্রেটারি শাহাদাৎ হোসেন বিএসসি জেলা জামায়াতের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পাওয়ায় সেক্রেটারি পদটি শূন্য হয়। পরে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী ২০২৫-২৬ সেশনের বাকি সময়ের জন্য সাবেক ছাত্রনেতা ম আরিফ রব্বানীকে দায়িত্ব দেওয়া হয়। এ বিষয়ে নালিতাবাড়ী উপজেলা জামায়াতে ইসলামীর সদ্য মনোনীত সেক্রেটারি আরিফ রব্বানী বলেন, আমার উপর অর্পিত দায়িত্ব আমি যথাযথভাবে পালন করার চেষ্টা করবো। এ জন্য সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি।

আপনার জেলার সংবাদ পড়তে