মেহেরপুরের গাংনীতে কাঁঠমিস্ত্রীর মরদেহ উদ্ধার

এফএনএস (ফারুক আহমেদ; মেহেরপুর) : | প্রকাশ: ১ নভেম্বর, ২০২৫, ০১:২৪ এএম
মেহেরপুরের গাংনীতে কাঁঠমিস্ত্রীর মরদেহ উদ্ধার

মেহেরপুরের গাংনীতে বিপ্লব হােসেন (৫০) নামের এক কাঁঠমিস্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাত ৯টার দিকে গাংনী থানা পুলিশ পৌর শহরের ফতাইপুর গ্রামের একটি বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করে।বিপ্লব হােসেনের বাড়ি বগুড়া জেলায়। তার বাবার নাম আনিসুর রহমান। বিপ্লব ফার্ণিচার তৈরীর মিস্ত্রী ছিলেন।

স্থানীয়রা জানিয়েছেন, বিপ্লব হোসেন গত ৩ মাস যাবত একটি বাড়ি ভাড়া নিয়ে বসবাস করে আসছিলেন। তার সাথে আরাে ২জন মিস্ত্রী বসবাস করে আসছিলেন। বিপ্লবের পরিবার তার কাছে ফােন দিলে,কােন সাড়া পায়নি। ফলে পরিবারের লােকজন বাড়ির মালিকের সাথে যােগাযােগ করে। এবং বিপ্লবকে ফােনে পাওয়া যাচ্ছে না এমনটি বলে। পরে বৃহস্পতিবার সন্ধ্যা রাতে বাড়ির মালিক লােকজনকে সাথে নিয়ে দেখতে পায়,বিপ্লবের শয়নকক্ষে তালা ঝুলানাে। এবং আরেকটি দরজায় ভিতর থেকে বন্ধ। পরে ওই কক্ষের ভেন্টিলেটর দিয়ে দেখতে পায় বিছানায় বিপ্লব এর মরদেহ পড়ে রয়েছে। এবং তার সঙ্গী দুইজন নেই। তবে কি কারণে তার মৃত্যু হয়েছে তা,তাৎক্ষণিক ভাবে কেউ বলতে পারছেনা। গাংনী থানার ওসি তদন্ত আল মামুন জানিয়েছেন, এটি হত্যা নাকি আত্মহত্যা না অন্য কোন কারণে মৃত্যু হয়েছে, তা তদন্ত করা হচ্ছে।

আপনার জেলার সংবাদ পড়তে