চাটমোহরে সড়কের বেহাল দশা,জনদূর্ভোগ চরমে

এফএনএস (হেলালুর রহমান জুয়েল; চাটমোহর, পাবনা) : | প্রকাশ: ৮ অক্টোবর, ২০২৫, ০৫:০৭ এএম
চাটমোহরে সড়কের বেহাল দশা,জনদূর্ভোগ চরমে

চাটমোহর উপজেলার মুলগ্রাম ইউনিয়নের শিমুলতলা-আটলংকা-ফৈলজানা সড়কের বেহাল দশা। সড়কটি এখন চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। সরেজমিনে গিয়ে দেখা গেছে,ব্যস্ততম সড়কটি ভেঙ্গে খানাখন্দে পরিণত হয়েছে। সৃষ্টি হয়েছে বড় বড় গর্তের। সামান্য বৃষ্টিতেই গর্তগুলো পানিতে ভরে যায়। ফলে যানবাহন চলাচল দুরুহ হয়ে পড়ে। সৃষ্টি হয়েছে চরম জনদূর্ভোগের।

এলাকাবাসী জানালেন,অনেকদিন সড়কটির সংস্কার করা হয়না। সংশ্লিষ্টদের কোন প্রকার উদ্যোগ নেই সড়কটি সংস্কারের। সড়কটিতে অত্যন্ত ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করছে। মাঝেমধ্যেই ঘটছে দুর্ঘটনা। এই সড়কে প্রতিদিন চাটমোহর উপজেলার দক্ণিাঞ্চলের  ৩টি  ইউনিয়নের ও পার্শ্ববর্তী আটঘরিয়া উপজেলার মানুষজন চলাচল করে। অসংখ্য যানবাহন চলছে এই সড়ক দিয়ে। এ সড়কের আটলংকা বাজারের অদূরে একটি ব্রিজের নির্মাণ কাজ চলছে। ২ কোটি ২২ লক্ষ টাকা ব্যয়ে ১৫ মিটার দ্র্ঘ্যৈ ব্রিজটি নির্মাণের পাশাপাশি এলাকাবাসী সড়কটির সংস্কার দাবি করেছেন। এ ব্যাপারে কথা বলার জন্য চাটমোহর উপজেলা প্রকৌশলীর সাথে যোগাযোগ করা হলে,তাকে না পাওয়ায় কথা বলা সম্ভব হয়নি।

আপনার জেলার সংবাদ পড়তে