কয়রায় বিএনপি নেতা এম এ হাসানের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন

এফএনএস (মোঃ রিয়াছাদ আলী; কয়রা, খুলনা) :
| আপডেট: ১ অক্টোবর, ২০২৫, ০৭:৫২ এএম | প্রকাশ: ১ অক্টোবর, ২০২৫, ০৭:৫২ এএম
কয়রায় বিএনপি নেতা এম এ হাসানের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন

খুলনা জেলা বিএনপির সদস্য এম এ হাসান কয়রা সদর ইউনিয়নের বিভিন্ন দুর্গা মন্দীরের মন্ডপ পরিদর্শন করার পাশাপাশি মন্দির কমিটির নেতৃবৃন্দের সাথে  মতবিনিময় করেন। সোমবার দিন ব্যাপী তিনি বিভিন্ন মন্ডপ পরিদর্শন করার পর উপজেলা বিএনপির পক্ষ থেকে  মন্দির কমিটির নেতৃবৃন্দের কাছে অনুদান তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা শেখ সালাউদ্দিন লিটন, আবুল বাশার ডাবলু  মঞ্জুর মোর্শেদ, শেখ কওছার আলম, ইউপি সদস্য শেখ সোহরাব হোসেন, বিএনপি নেতা মিজানুর রহমান লিটন,ফারুক হোসেন, যুবদল নেতা ইহছানুর রহমান, আবুল কালাম আজাদ কাজল, আনারুল ডাবলু, আছাদুল ইসলাম প্রমুখ। এর আগে জেলা বিএনপির এই নেতা ৬নং কয়রা গ্রামে আগুনে পুড়ে যাওয়া শ্যামল কয়ালের বাড়িতে যান এরপর ক্ষতিগ্রস্ত পরিবারকে সহযোগিতা প্রদান করেন।

আপনার জেলার সংবাদ পড়তে