চিরিরবন্দরে মাদকাসক্ত যুবকের ১৫ দিনের কারাদণ্ড ও জরিমানা

এফএনএস (মোরশেদ-উল-আলম; চিরিরবন্দর, দিনাজপুর) : | প্রকাশ: ১ অক্টোবর, ২০২৫, ০৭:১৭ এএম
চিরিরবন্দরে মাদকাসক্ত যুবকের ১৫ দিনের কারাদণ্ড ও জরিমানা

চিরিরবন্দরে ভ্রাম্যমান আদালতের মাধ্যামে মাদক দ্রব্য আইনে মাদক সেবনের দায়ে যুবকের ১৫ দিনের কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে। গত ২৮ সেপ্টেম্বর সোমবার বিকেলে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট ফাতেহা তুজ জোহরা উপজেলার ফতেজংপুর ইউনিয়নের ডাঙ্গারহাট গ্রামের মৃত মাতারু দাসের ছেলে পরেশ চন্দ্র দাস(৩৫)কে ভ্রাম্যমান আদালত পরিচালনার মাধ্যমে ১৫ দিনের কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেন। 

থানার অফিসার ইনচার্জ মোঃ রুহুল আমিন বলেন, শারদীয় দূর্গাপূজা উপলক্ষ্যে পুরো উপজেলায় মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে পুলিশ প্রশাসন। কারাদন্ডপ্রাপ্ত যুবককে আদালতে সোপর্দ করা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে