ফরিদগঞ্জ আর্মি ক্যাম্প তত্ত্বাবধানে যৌথ বাহিনীর ভ্রাম্যমাণ চেকপোষ্ট

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) : | প্রকাশ: ২৮ সেপ্টেম্বর, ২০২৫, ০৭:১৫ এএম
ফরিদগঞ্জ আর্মি ক্যাম্প তত্ত্বাবধানে যৌথ বাহিনীর ভ্রাম্যমাণ চেকপোষ্ট

চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলায় ফরিদগঞ্জ আর্মি ক্যাম্প এর তত্ত্বাবধানে যৌথ বাহিনী কর্তৃক ভ্রাম্যমাণ চেকপোষ্ট স্থাপন ও ৯৮টি যানবাহনে তল্লাশি করা হয়েছে। 

২৭ সেপ্টেম্বর ২০২৫ তারিখ সকল সাড়ে দশটা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত যৌথ বাহিনীর নেতৃত্বে ফরিদগঞ্জ বাসষ্টান্ড এলাকায় পুলিশের সাথে সমন্বয়পূর্বক ভ্রাম্যমাণ চেকপোষ্ট বসিয়ে লাইসেন্স বিহীন চালক, ফিটনেস বিহীন গাড়ী, অধিক গতিতে গাড়ি চালানো, হেলমেট বিহীন মোটরসাইকেল চালানোর বিরুদ্ধে ফরিদগঞ্জ আর্মি ক্যাম্প হতে যৌথ অভিযান পরিচালনা করা হয়। উক্ত যৌথ অভিযানে সর্বমোট ৯৮ টি যানবাহন তল্লাসি করা হয়। মোটরসাইলে চালক এবং প্রাইভেট গাড়ির বিরুদ্ধে মোট ০২টি মামলা দায়ের করা হয়েছে এবং সর্বমোট ১৫,০০০.০০ টাকা জরিমানা করা হয়। দেশের চলমান পরিস্থিতিতে ট্রাফিক আইনের পরিপন্থী সকল প্রকার অবৈধ কার্যক্রম দমনসহ আইনের শাসন সমুন্নত রাখার লক্ষ্যে সেনাবাহিনীর কঠোর অবস্থান অব্যাহত থাকবে।

আপনার জেলার সংবাদ পড়তে