ঈদগাঁওতে পৃথক অভিযানে আট আসামি গ্রেফতার

রেজাউল করিম; ঈদগাঁও, কক্সবাজার: | প্রকাশ: ১৫ নভেম্বর, ২০২৬, ০২:৩৪ পিএম
ঈদগাঁওতে পৃথক অভিযানে আট আসামি গ্রেফতার
ছবি: FNS

কক্সবাজারের ঈদগাঁওতে পুলিশের পৃথক অভিযানে পরোয়ানাভুক্ত ছয়জন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় আরও দুজনসহ মোট আটজনকে গ্রেফতার করা হয়েছে।
আজ ঈদগাঁও থানা পুলিশের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। অপরাধ দমন, আইনশৃঙ্খলা রক্ষা এবং গ্রেফতারের লক্ষ্যে পরিচালিত অভিযানে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে চেক প্রতারণা, যৌতুক নিরোধ আইন এবং বিভিন্ন মামলার আসামি রয়েছেন। এছাড়া ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় আরও দুজনকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতদের প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
ঈদগাঁও থানা পুলিশ জানিয়েছে, অপরাধ দমন ও এলাকার শান্তিশৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি অপরাধসংক্রান্ত যেকোনো তথ্য পুলিশকে জানানোর জন্য স্থানীয় নাগরিকদের প্রতি অনুরোধ জানানো হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে