বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ১৮০৯

এফএনএস অনলাইন: | প্রকাশ: ১৩ সেপ্টেম্বর, ২০২৫, ০৬:২৭ এএম
বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ১৮০৯

গত ২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে সারাদেশে মামলা ও ওয়ারেন্টভুক্ত এক হাজার ২৮১ আসামিকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া অন্যান্য ঘটনায় গ্রেফতার হয়েছেন ৫২৮ জন।

পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এএইচএম শাহাদাত হোসেন শুক্রবার এ তথ্য জানিয়ে বলেন, গত ২৪ ঘণ্টায় সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত এক হাজার ২৮১ আসামিকে গ্রেফতার করা হয়েছে। অন্যান্য ঘটনায় গ্রেফতার হয়েছেন ৫২৮ জন। সবমিলিয়ে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার করা হয়েছে এক হাজার ৮০৯ জনকে।

অভিযানিক কার্যক্রমে উদ্ধার করা হয় দেশীয় তৈরি একনলা বন্দুক একটি, ওয়ান শুটারগান একটি, দেশীয় পিস্তল একটি, গুলি ৪ রাউন্ড, বার্মিজ চাকু ৪টি এবং রাবার কার্তুজ একটি।

আপনার জেলার সংবাদ পড়তে