উচ্চ আদালতের নির্দেশে চাকরি ফিরে পাওয়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর জ্যেষ্ঠতা, পদোন্নতি ও বিদ্যমান পে-স্কেলে বকেয়া বেতন-ভাতার দাবিতে দিনভর উপাচার্যকে তার কার্যালয়ে অবরুদ্ধ করে রাখা হয়।
সোমবার সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত উপাচার্য অধ্যাপক এ এস এম আমানুল্লাহ তার দপ্তরে অবরুদ্ধ অবস্থায় ছিলেন।
পরে রাত ১০টায় জরুরি সভায় জাতীয় বিশ্ববিদ্যালয় মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত তিন দিন সব অফিস বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।
রাতে জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক তাইয়েবা তাসনীম সিরাজ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, সোমবার অনুষ্ঠিত সিন্ডিকেটের তাৎক্ষণিক সভায় সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক এ এস এম আমানুল্লাহ। সিদ্ধান্ত অনুযায়ী মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব অফিস বন্ধ থাকবে।
তবে বিশ্ববিদ্যালয়ের জরুরি পরিষেবা, পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তর এবং অধ্যক্ষ সম্মিলন-সংক্রান্ত কার্যক্রম এ নির্দেশনার আওতামুক্ত থাকবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।