এফএনএস (এম. কে সিদ্দীক; চৌগাছা, যশোর) :

চৌগাছায় জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

এফএনএস | প্রকাশ: ১৬ নভেম্বর, ২০২৬, ০৭:৩০ পিএম
চৌগাছায় জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
ছবি: FNS

যশোরের চৌগাছায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামি। ১৬ নভেম্বর সোমবার বিকেলে উপজেলা জামায়াতের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
সারাদেশে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা প্রেসক্লাব চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে কয়েক হাজার নেতা-কর্মী ও সমর্থক অংশ নেন।সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমির মাওলানা গোলাম মোরশেদ। পরিচালনা করেন চৌগাছা পৌরসভার সাবেক প্যানেল মেয়র ও মেয়র পদপ্রার্থী মাস্টার কামাল আহমেদ।

আপনার জেলার সংবাদ পড়তে