শৈলকুপায় নদী থেকে মানসিক ভারসাম্যেহীন ব্যক্তির লাশ উদ্ধার

মফিজুল ইসলাম; শৈলকুপা, ঝিনাইদহ: | প্রকাশ: ১৬ নভেম্বর, ২০২৬, ০৪:০৬ পিএম
শৈলকুপায় নদী থেকে মানসিক ভারসাম্যেহীন ব্যক্তির লাশ উদ্ধার
ছবি: FNS

ঝিনাইদহের শৈলকুপায় কুমার নদী থেকে তুষার কুমার পাল নামে এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুরে (১৬ নভেম্বর) শৈলকুপার কচুয়া এলাকার কুমার নদীর মধ্য থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, তুষার কুমার পাল গত ৩ থেকে ৪ দিন ধরে নিখোঁজ ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে কচুয়া শ্মশানঘাট এলাকায় বসবাস করতেন। সোমবার দুপুরে নদীতে তার মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এই ব্যাপারে শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির মোল্লা জানান তুষার কুমার পাল তিনি মানসিক ভারসাম্যহীন। গত কয়েক দিন ধরে অসুস্থ। হঠাৎ নদীতে লাশ দেখে স্থানীয়রা খবর দিলে পুলিশ তার লাশ উদ্ধার করে।

আপনার জেলার সংবাদ পড়তে