আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নের কুঁন্দুড়িয়া পাইথালী নৈকাটি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সুভাষ চন্দ্র দাশকে অবসরজনিত বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। সোমবার দুপুর ১২ টায় স্কুল মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
স্কুল পরিচালনা কমিটির সভাপতি জাকারিয়া আহমেদের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, সংবর্ধিত সুভাষ চন্দ্র দাশ, প্রধান শিক্ষক আরিফুল ইসলাম, সহকারী শিক্ষক আজমল হোসাইন, ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি এরশাদ আলী। সহকারী শিক্ষক জি এম গাউসুল আলমের সঞ্চালনায় সভায় স্কুলের শিক্ষকমন্ডলী ও ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য বিদায়ি সহকারী প্রধান শিক্ষক সুভাস চন্দ্র দাশ ১৯৯৪ সালে বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসাবে যোগদান করেন। ২০২৬ সালের ৪ নভেম্বর সহকারী প্রধান শিক্ষক হিসাবে অবসর গ্রহণ করেন। বক্তাগণ তাঁর সুদীর্ঘ স্বার্থক শিক্ষকতা জীবনের স্মৃতি চারণ করে আলোচনা রাখেন।