পাবনার ঈশ্বরদীতে বাঁশবাগান থেকে দেশি একটি আগ্নেয়াস্ত্র ওয়ান শ্যুটারগান উদ্ধার করেছে ঈশ্বরদী থানা পুলিশ। সোমবার (১৬ নভেম্বর) সকালে এই তথ্য নিশ্চিত করেন ঈশ্বরদী থানার ওসি মো. আশাদুর রহমান আসাদ। এর আগে রোববার (১৫ নভেম্বর) গভীর রাতে উপজেলার আওতাপাড়ার সায়েরটাড়াস্থ জনৈক আমিরুল প্রামাণিকের বসতবাড়ি সংলগ্ন বাঁশবাগান থেকে পরিত্যক্ত অবস্থায় ওয়ান শ্যুটারগানটি উদ্ধার করা হয়।
ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশাদুর রহমান আসাদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল ওই বাঁশ বাগানে অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্রটি উদ্ধার করে। তবে আগ্নেয়াস্ত্র কীভাবে সেখানে এসেছে বা কারা রেখেছে তা তদন্ত করে দেখা হচ্ছে।