দক্ষিণ জেলা ছাত্রদলের আয়োজনে

কৃতী শিক্ষার্থীদের মেধা যাচাই পরীক্ষা নগদ পাঁচ লক্ষ্য প্রদান

মাইনুদ্দিন দুলাল; নাঙ্গলকোট, কুমিল্লা: | প্রকাশ: ১৫ নভেম্বর, ২০২৬, ০৭:৫৬ পিএম
কৃতী শিক্ষার্থীদের মেধা যাচাই পরীক্ষা নগদ পাঁচ লক্ষ্য প্রদান
ছবি: FNS

কুমিল্লায় ‘স্টাডি অব বাংলাদেশি ন্যাশনালিজম’-এর উদ্যোগে ও দক্ষিণ জেলা ছাত্রদলের আয়োজনে কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে মেধা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার কোটবাড়ির বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড) মিলনায়তনে দিনব্যাপী ‘সবার আগে বাংলাদেশ’ শীর্ষক অনুষ্ঠানে এ পরীক্ষার আয়োজন করা হয়। এতে কুমিল্লা জেলার ১০টি উপজেলার প্রায় আটশো শিক্ষার্থী অংশগ্রহণ করেন। পরীক্ষা শেষে উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের মাঝে পাঁচ লাখ টাকা নগদ অর্থ পুরস্কার ও সনদ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মন্ত্রী জাকারিয়া তাহের সুমন এমপি। শুভেচ্ছা বক্তব্য রাখেন কুমিল্লা ওয়াসার চেয়ারম্যান ও দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক ভিপি আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম।
দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি কাজি যোবায়ের আলম জিলানীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আজমীর হোসেন শরীফের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ও মহানগর বিএনপির সভাপতি উৎবাতুল বারী আবু, দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আমিরুজ্জামান আমির, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি নাদিমুর রহমান শিশির, দক্ষিণ জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ, চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শাহ আলম রাজু, নাঙ্গলকোট উপজেলা বিএনপির প্রচার সম্পাদক আব্দুল কাইয়ুম সহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানটির অর্থায়ন করেন নাঙ্গলকোট উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ ও ‘স্টাডি অব বাংলাদেশি ন্যাশনালিজম’-এর চেয়ারম্যান আমেরিকা প্রবাসী মামুনুর রশীদ মামুন।
এ সময় মামুনুর রশীদ মামুন বলেন, ‘মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাংলাদেশি জাতীয়তাবাদের বীজ বপন এবং দেশপ্রেম ও জাতীয়তাবাদ চেতনায় উদ্বুদ্ধ করার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। এটি আমাদের তৃতীয় আয়োজন। ভবিষ্যতেও ধারাবাহিকভাবে এ ধরনের শিক্ষামূলক আয়োজন অব্যাহত থাকবে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনটির সদস্যসচিব ওমর ফারুক, ভাইস চেয়ারম্যান রাসেল মাহমুদ, প্রফেসর আবু বকর সিদ্দিক আবু, আসমা শাহাদাত, মুখপাত্র প্রভাষক ত্বোহা হাসান ভূঁইয়া স্বাধীন, মনিরুল ইসলাম ও ইঞ্জিনিয়ার মেরাজ হোসেন প্রমুখ।

আপনার জেলার সংবাদ পড়তে