সেনবাগে মাদরাসা-ই সাউতুল মাদীনায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

মোঃ জাহাঙ্গীর আলম; সেনবাগ, নোয়াখালী: | প্রকাশ: ১৫ নভেম্বর, ২০২৬, ০৬:৩৩ পিএম
সেনবাগে মাদরাসা-ই সাউতুল মাদীনায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
ছবি: FNS

নোয়াখালীর সেনবাগে মাদরাসা-ই সাউতুল মাদীনার উদ্যোগে ২০২৫ ও ২০২৬ সালের দাখিল পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলার আজিজপুর পোলের গোড়া এলাকায় মাদরাসা প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। মাদরাসার ব্যবস্থাপনা পরিচালক হাফেজ মাওলানা আহসান উল্যাহর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনবাগ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আবদুল্লাহ। মাদরাসার ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাহমুদুল হাসান ও মাওলানা নুরুল আফসারের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক মাওলানা হাবিবুর রহমান। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা কামাল উদ্দিন, হাফেজ সফি উল্লাহ সেলিম, সাবেক ইউপি সদস্য সাহেব উল্লাহ, মাওলানা আবু সাকের, আবুল খায়ের, মোহাম্মদ মুজিবুর রহমান, মুফতি ইব্রাহিম খলিল সহ শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা, ধর্মীয় মূল্যবোধ ও মানসম্মত শিক্ষার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি শিক্ষার্থীদের ভালো ফলাফলের ধারাবাহিকতা বজায় রাখতে শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান। অনুষ্ঠানের শেষপর্বে ২০২৫ ও ২০২৬ সালের দাখিল পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের হাতে সম্মাননা ও পুরস্কার তুলে দেওয়া হয়।

আপনার জেলার সংবাদ পড়তে