শিক্ষাঙ্গনকে অস্থিতিশীল করার চেষ্টার বিরুদ্ধে বেরোবিতে প্রতিবাদ সমাবেশ

মমিনুল ইসলাম রিপন; রংপুর: | প্রকাশ: ১৫ নভেম্বর, ২০২৬, ০৫:৪১ পিএম
শিক্ষাঙ্গনকে অস্থিতিশীল করার চেষ্টার বিরুদ্ধে বেরোবিতে প্রতিবাদ সমাবেশ
ছবি: FNS

নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সন্ত্রাসী কর্মকান্ডের মাধ্যমে শিক্ষাঙ্গনকে অস্থিতিশীল করার চেষ্টার বিরুদ্ধে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে প্রতিবাদ মিছিল ও সমাবেশ হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমাজের আয়োজনে রবিবার (১৫ নভেম্বর) দুপুরে মিডিয়া চত্ত্বরে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, উপাচার্য অধ্যাপক ড. শওকাত আলী, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ফেরদৌস রহমানসহ অন্যরা। এ সময় বক্তারা দেশ বিরোধী চক্রান্তকারীদের আহ্বানে সাড়া না দিয়ে লেখাপড়ার মাধ্যমে উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শওকাত আলী বলেন, বিশ্ববিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের বলতে চাঁই তোমরা কারও কথায় ফাঁদে পা দেবেন না। অপশক্তিরা বিদেশে থেকে তোমাদের ব্যবহার করে দেশকে অস্থিতিশীল করতে চায়। এতে করে তোমাদের শিক্ষাজীবন ব্যাহত হওয়ার শংঙ্কা রয়েছে। আমি শিক্ষকদের বলতে চাঁই, আপনারা যে দলের অনুসারী হন না কেন, দেশের স্থিতিশীলতা ও সমৃদ্ধির জন্য আপনাদের ঐক্যবদ্ধ হতে হবে। আপনার জ্ঞানী ব্যক্তি, আপনারা দেশ বিরোধী কোন শক্তিকে প্রশ্রয় দেবেন না বলে আশা করছি। আমাদের সবাই মিলে বিশ্ববিদ্যালয়কে বাঁচাতে হবে। এই বিশ্ববিদ্যালয়কে জ্ঞানের আলো ছড়িয়ে দেয়ার প্রতিষ্ঠান হিসেবে কাজ করতে হবে।

আপনার জেলার সংবাদ পড়তে