ঋণ নয়, অনুদান চাঁই

কৃষকের অধিকার ও জলবায়ু ন্যায়বিচারের ৭ দফা দাবিতে মানববন্ধন

এফএনএস; কুয়াকাটা, পটুয়াখালী: | প্রকাশ: ১৫ নভেম্বর, ২০২৬, ০৫:০৯ পিএম
কৃষকের অধিকার ও জলবায়ু ন্যায়বিচারের ৭ দফা দাবিতে মানববন্ধন
ছবি: FNS

তুরস্কের আনতালিয়ায় চলমান জাতিসংঘ জলবায়ু সম্মেলন (কপ৩১)-এর প্রথম সপ্তাহে কৃষকের জন্য বাস্তব অর্থায়নের কোনো নিশ্চয়তা আসেনি- এই অভিযোগ তুলে আজ পটুয়াখালীর কলাপাড়ায় ইটবাড়িয়া গ্রামে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। কপ৩১ চলাকালে ‘আইল থেকে আনতালিয়া: ন্যায্য রূপান্তরে কৃষকের অধিকার প্রচারাভিযান’ সপ্তাহ উপলক্ষ্যে দেশব্যাপী চলমান কর্মসূচির অংশ হিসেবে এই কার্যক্রম আয়োজন করা হয়। খাদ্য নিরাপত্তা নেটওয়ার্ক-খানি, বিডাব্লিউজিইডি, ক্লিন, পার্টিসিপেটরি রিসার্চ অ্যান্ড অ্যাকশান নেটওয়ার্ক (প্রান), প্রান্তজন এবং প্রতিবেশ ও উন্নয়ন ফোরাম-পটুয়াখালী যৌথভাবে এই কর্মসূচি আয়োজন করে। এই কর্মসূচি থেকে ৭ দফা দাবি পেশ করা হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, প্রতিবেশ ও উন্নয়ন ফোরাম (ফেড-পটুয়াখালী) এর আহ্বায়ক অমল মুখার্জি, সদস্য মেজবাহউদ্দিন মাননু, এসএম মোশারফ হোসেন মিন্টু, ইটবাড়িয়া সৌরবিদ্যুত উৎপাদনমুখী সমবায় সমিতির সভাপতি তানজিল জামান জয়, সাধারণ সম্পাদক মোঃ কাউসার হাওলাদার, প্রান্তজন এর ফিল্ড কোর্ডিনেটর সাইফুল্লাহ মাহমুদ। সঞ্চালনা করেন ফেড-পটুয়াখালী এর সদস্য সচিব মোঃ নজরুল ইসলাম। আরও উপস্থিত ছিলেন এখন টিভির জেলা প্রতিনিধি জসিম পারভেজ, একাত্তর টিভির প্রতিনিধি মিলন রাজু, ইন্ডিপেন্ডেন্ট টিভির প্রতিনিধি ফরিদ উদ্দিন বিপু, প্রন্তজন এর প্রতিনিধি, সমবায় সমিতির সদস্য এবং এলাকাবাসী।
প্রতিবেশ ও উন্নয়ন ফোরাম-পটুয়াখালী এর আহ্বায়ক অমল মুখার্জী বলেন, “কৃষকের খরচ কমিয়ে এবং খাদ্য উৎপাদন সুরক্ষিত রেখেই রূপান্তর করতে হবে। জলবায়ু সংকট মোকাবিলার অর্থ ঋণ হিসেবে চাপিয়ে দেওয়া যায় না। আমড়া চাঁই শর্তহীন অনুদান, প্রযুক্তি হস্তান্তর এবং সিদ্ধান্ত গ্রহণে কৃষকের কার্যকর অংশগ্রহণ।”
আয়োজকেরা বলেন, এই প্রচারাভিযানের লক্ষ্য স্থানীয় কৃষকের অভিজ্ঞতা ও দাবিকে কপ-৩১-এর আলোচনায় যুক্ত করা। কৃষিকে নিছক নিঃসরণ কমানোর খাত হিসেবে নয়, বরং খাদ্যের অধিকার, অভিযোজন, জীবিকা, জ্বালানি নিরাপত্তা ও ন্যায্য অর্থায়নের সমন্বিত প্রশ্ন হিসেবে তুলে ধরতে হবে।

আপনার জেলার সংবাদ পড়তে