বরিশালের গৌরনদী মডেল থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিত্বে অভিযান চালিয়ে ২০ পিস ইয়াবাসহ অমিত দাস নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।
শনিবার দিবাগত রাতে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন গৌরনদী মডেল থানার ওসি মো. তারিক হাসান রাসেল। এজাহারে জানা গেছে, শনিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিত্বে পুলিশ সদস্যরা টরকী বন্দরের ওয়াজেদ আলী সুপার মার্কেটের পেছনে অভিযান পরিচালনা করেন। এসময় স্থানীয়দের সহায়তায় ওই এলাকা থেকে অমিত দাস নামের এক যুবককে আটক করা হয়। পরবর্তীতে স্থানীয়দের মাধ্যমে আটককৃত অমিত দাসের দেহ তল্লাশি করিয়ে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আটককৃত অমিত দাস বেজগাতি গ্রামের অমূল্য দাসের ছেলে। এ ঘটনায় গৌরনদী মডেল থানার উপ-পরিদর্শক জহিরুল হক বাদী হয়ে শনিবার দিবাগত রাতে থানায় একটি মাদক মামলা দায়ের করেছেন।