পটুয়াখালীতে চেয়ারম্যান প্রার্থীর মতবিনিময় সভা

কাজল বরণ দাস; পটুয়াখালী: | প্রকাশ: ১৪ নভেম্বর, ২০২৬, ০৫:২৭ পিএম
পটুয়াখালীতে চেয়ারম্যান প্রার্থীর মতবিনিময় সভা
ছবি: FNS

পটুয়াখালীর ২ নম্বর বদরপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হাবিবুর রহমান মাস্টারের উদ্যোগে ভোটার ও নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) ইউনিয়নের খলিসাখালী স্কুল মাঠে এ সভার আয়োজন করা হয়। এতে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার ভোটাররা উপস্থিত ছিলেন। সভায় চেয়ারম্যান পদপ্রার্থী হাবিবুর রহমান মাস্টার বলেন, এর আগেও তিনি বদরপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। তবে বিগত সরকারের আমলে নির্বাচনে অন্যায়ভাবে ভোটের সিল মেরে তাঁকে পরাজিত করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।তিনি বলেন, দীর্ঘদিন ধরে এই ইউনিয়নের মানুষের পাশে থেকে কাজ করেছেন। এলাকার উন্নয়ন ও মানুষের কল্যাণে তাঁর ব্যাপক ভূমিকা রয়েছে। ভবিষ্যতেও সুযোগ পেলে বদরপুর ইউনিয়নের উন্নয়নে কাজ করতে চান তিনি।

আপনার জেলার সংবাদ পড়তে