পিরোজপুরে

এমপি নুসরাতের বাড়িতে অগ্নিসংযোগ ও হামলার প্রতিবাদে এনসিপির মানববন্ধন

মোঃ রফিকুল ইসলাম রফিক; কাউখালী, পিরোজপুর: | প্রকাশ: ১৪ নভেম্বর, ২০২৬, ০৪:৫৮ পিএম
এমপি নুসরাতের বাড়িতে অগ্নিসংযোগ ও হামলার প্রতিবাদে এনসিপির মানববন্ধন
ছবি: FNS

এনসিপি নেত্রী সংরক্ষিত আসনের এমপি নুসরাত তাবাসসুম এর বাড়িতে অগ্নিসংযোগ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রশক্তির আহ্বায়ক এর উপর হামলার প্রতিবাদে পিরোজপুরে মানববন্ধন হয়েছে। আজ শনিবার বেলা ১১ টায় স্থানীয় পুরনো কালেক্টরেট ভবনের সামনে এ মানববন্ধনের আয়োজন করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) পিরোজপুর জেলা ও সহযোগী সংগঠন। এমপি নুসরাতের কুষ্টিয়ার দৌলতপুরের গ্রামের বাড়িতে ১০ নভেম্বর দুর্বৃত্তদের অগ্নিসংযোগ এবং ঢাবি ছাত্রশক্তির আহ্বায়ক মোঃ হাসিবুলের উপর মৌলভীবাজারের শ্রীমঙ্গলে হামলার প্রতিবাদে এ মানববন্ধন রচিত হয়।

মানববন্ধনকালে বক্তারা বলেন, একজন মহিলা সংসদ সদস্যের বাড়িতে অগ্নিসংযোগ এবং ছাত্রশক্তির নেতাকর্মীদের উপর হামলা গণতন্ত্রের জন্য হুমকি স্বরুপ। ওই ঘটনার সাথে জড়িতদের চিহ্নিত করে অবিলম্বে আইনের আওতায় আনার দাবি জানান তারা। এ সময়ে বক্তব্য দেন জেলা এনসিপির সদস্য সচিব মইনুল আহসান মুন্না, যুগ্ম সদস্য সচিব মো: কামাল হোসেন, পিরোজপুর পৌর এনসিপির আহবায়ক মাহবুবুল আলম নাইম, জেলা ছাত্রশক্তির আহবায়ক ফাহাদ শিকদার প্রমুখ।

আপনার জেলার সংবাদ পড়তে