দৌলতপুরে

শর্ট সার্কিটের আগুনে নগদ টাকাসহ ২০ লাখ টাকার মালামাল ভস্মীভূত

মোঃ সাইফুল ইসলাম শাহিন; দৌলতপুর, কুষ্টিয়া:
| আপডেট: ১৪ নভেম্বর, ২০২৬, ০৮:২৩ পিএম | প্রকাশ: ১৪ নভেম্বর, ২০২৬, ০৮:২৩ পিএম
শর্ট সার্কিটের আগুনে নগদ টাকাসহ  ২০ লাখ টাকার মালামাল ভস্মীভূত
ছবি: FNS

 কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মীর বাড়িতে বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে পুড়ে গেছে প্রায় ২০ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় দেড় লাখ টাকা বাড়ি থেকে হারিয়ে গেছে বলে জানা যায়। পরিবার সুত্রে জানা যায়, গত শুক্রবার উপজেলা স্বাস্থ্য কর্মী আনোয়ারা খাতুনের গ্রামের বাড়ি মরিচা ইউপির বৈরাগীরচর গ্রামে বৈদ্যুতিক সার্কিটের আগুন ধরে সঙ্গে সঙ্গে চারিদিকে ছড়িয়ে পড়ে। বাড়ির ভিতরে বসবাস করা আনোয়ারা সহ,তার দেবর নজরুল ইসলাম, নাসির উদ্দীন, সৈনিক জিয়াউর রহমান তাদের ৪ জনের ব্যবহৃত ৯ টি পাকা টিনের ঘরের মধ্যে থাকা ২ টা ফ্রেরিজ, ৩২ ইঞ্চি এলইডি টিভি, ধান,গম,ভুট্টা, দামি খাট,সুপা,সহ,ব্যবহৃত সমস্ত আসবাব পত্র, দামি কাপড় চোপড়, কাঁথা কম্বল সহ,প্রায় ২০ লাখ টাকার মালামাল পুড়ে ছায় হয়ে যায়। এ ঘটনা নাসিরের সুকেচের ভিতরে রাখা গরু বিক্রি ১ লাখ ও আনোয়ারার ৫০ হাজার টাকা হারিয়ে য়ায়। আগুনের ভয়াবহতা দেখে এলাকা বাসি ভেড়ামারা ফায়ার সার্ভিস কে সংবাদ দিলে ফায়ার সার্ভিসের একটি টিম এসে এক ঘণ্টা পরিশ্রম করে আগুন নিয়ন্ত্রণে আনে।

আপনার জেলার সংবাদ পড়তে